মাত্র ১৩ জন যাত্রী নিয়েই নাটোর ছাড়ল লালমনি এক্সপ্রেস

মাত্র ১৩ জন যাত্রী নিয়ে নাটোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছে লালমনি এক্সপ্রেস। ২ মাসেরও বেশি সময় পর ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

রোববার (৩১ মে) দুপুর ২ টা ৫৫ মিনিটে নাটোর স্টেশন ছাড়ে ট্রেনটি। এর আগে ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিটে নাটোর স্টেশনে আসে। ১০ মিনিটে মাত্র ১৩ জন যাত্রী ট্রেনে উঠলেও কোন যাত্রী নামেননি।

রেলওয়ের নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, নাটোর স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে কমলাপুর স্টেশনের জন্য ২৫টি আসন বরাদ্দ থাকলেও অনলাইনে ১৩টি টিকিট ছাড়া হয়। এছাড়া ট্রেনটির জন্য কমলাপুর ব্যাতিত অন্য কোন স্টেশনের টিকিট নাটোর থেকে অনলাইনে ছাড়া হয়নি। ১৩ জন যাত্রী স্টেশনে আসলে প্লাটফর্মের প্রবেশ পথ তালা বন্ধ করে দেয়া হয়।

এছাড়া ট্রেন স্টেশনে আসার আগ মুহুর্ত পর্যন্ত যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করা হয়।

নাটোর স্টেশন থেকে আজ শুধুমাত্র লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যায়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর