কামড় দিয়ে স্বামীর জিহ্বা কেটে নিল স্ত্রী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাম্পত্ত্য কলহের জেরে কামড় মেরে স্বামীর জিহ্বা কেটে নিয়েছে স্ত্রী নুপুর। গত শনিবার (৩০ মে) রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত মামুন ওই গ্রামের মো.শামছ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত ৮-৯ মাস পূর্বে পারিবারিকভাবে চরপলাশ গ্রামের শামছ উদ্দিনের ছেলে মামুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় একই উপজেলার চন্ডিপাশা গ্রামের হারুন মিয়ার মেয়ে নুপুর। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের মাঝে কলহ শুরু হয়। তারই জের ধরে গতরাত ১২টার দিকে ঘুমন্ত স্বামী মামুনের অন্ডকোষে সজোড়ে চেপে ধরে স্ত্রী নুপুর।

ব্যাথায় কঁকিয়ে উঠে চিৎকার করতে যখন মামুন তার জ্বিহ্বা বের করে তখনক সর্বশক্তি দিয়ে সেখানে কামড়ে ধরে নুপুর। এর ফলে মামুনের অর্ধেক জিহ্বা কেটে যায়। পরে মামুনের আর্তচিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু জানান, যে স্ত্রী তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কামড়ে জ্বিহ্বা কেটে দিতে পারে তার সাথে সংসার করা নিরাপদ নয়। আমি ছেল্পক্ষকে আইনের দারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর