চলমান করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন দিক বিবেচনায় গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে উবার, পাঠাওসহ জনপ্রিয় কিছু অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বন্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (৩০ মে) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এইসব রাইড শেয়ারিং কোম্পানীকে তাদের সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআরটিএ। যার ফলে সময় বাঁচাতে ও স্বাচ্ছন্দে ভ্রমণ করতে অ্যাপভিত্তিক এই সেবাটি আপাতত পাচ্ছেন না নগরবাসী।
রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখতে বিআরটিএ’র কাছে থেকে কোম্পানীগুলোর নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআরটিএ। যদিও পরে তা বাড়ানো হয়।
বার্তাবাজার/এসজে