সাত চিকিৎসকসহ কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১০৩ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় নতুন করে আরও ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক অধ্যাপকসহ ৭ জন চিকিৎসক রয়েছেন।

নতুন আক্রান্ত ১০৩ জনসহ জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯৭৪ জন। রোববার শনাক্ত রোগীদের মধ্যে কুমিল্লা নগরীতে ৩৬ জন রয়েছেন।

কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার কুমিল্লা নগরীতে ৩৬জন,দেবিদ্বারে ২১জন,লাকসামে ১৬জন,নাঙ্গলকোটে নয়জন,চৌদ্দগ্রামে ছয়জন,মনোহরগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ চারজন,বরুড়ায় চারজন,হোমনায় তিনজন,আদর্শ সদরে দুইজন,বুড়িচং ও মেঘনা উপজেলায় একজন করে আক্রান্ত হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রবিবার কুমিল্লা নগরীর চারজন এবং দেবিদ্বারে ২০জনসহ ২৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৩৮ জনে। একই দিন কুমিল্লা নগরী ও লালমাইয়ে দুইজন মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর