করোনায় সাবেক সচিব বজলুল করিমের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (৩১ মে) দুপুরে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

বজলুল করিম চৌধুরী গত ১৫দিন আগে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়।

সরকারের সাবেক সচিব বজলুল করিম বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ১৬ই এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগের দিন (১৫ই এপ্রিল) তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরি জীবনে বজলুল করিম চৌধুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর