ফুটবলের দেশ হিসাবে খ্যাত আর্জেন্টিনায় লকডাউন তুলে নেয়ার দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটির অনেক মানুষ টানা দুইমাস লকডাউনে থেকে আর্থিক ক্ষতি থেকে বাঁচতে এই বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।
তাদের দাবি, দু’মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউনের মধ্যে তারা অবস্থান করছেন। এখন তাদের ব্যবসা বাণিজ্য ও দোকান-পাট খুলে দিতে হবে।
রাজধানী বুয়েন্স আয়ার্সসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেজের বিরুদ্ধে শ্লোগান দেয়। প্রেসিডেন্টকে তারা স্বৈরাচারী মনোভাবের বলেও উল্লেখ করেন।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন ৫০০ জন। আক্রান্তও হয়েছেন ১৬ হাজারের মত মানুষ। সুত্র-বিবিসি।।
বার্তাবাজারে/নিমফুল