চলমান করোনা পরিস্থিতির মাঝে সীমিত আকারে খুলে দেয়া গণপরিবহনের অংশ হিসাবে আজ (রোববার) চাঁদপুর বন্দর থেকেও শুরু হয়েছে যাত্রী আনা নেয়া। কিন্তু বন্দরে স্বাস্থ্য বিধি মেনে চলতে ব্যর্থতা ও দায়িত্ব পালনে অবহেলা করায় বরখাস্ত হয়েছেন চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এই পদে এখন দায়িত্ব দেয়া হয়েছে আবুল বাশার মজুমদার নামের একজনকে।
সূত্রে জানায়, দীর্ঘ ৬৬টি দিন পর আজ সকা্লে চাঁদপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। শুরুর দিন থেকেই লঞ্চে সামাজিক দুরত্বের বালাই না রাখা ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে নদীবন্দর কর্মকর্তার বিরুদ্ধে।
অতিরিক্ত মুনাফার লোভে এমভি রফরফ লঞ্চটি স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীদের লঞ্চে উঠানো এবং বাড়তি টিকেট বিক্রি করে। এ জন্য লঞ্চটির ৩ জন স্টাফকে আটক করে পুলিশ। পরে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে দিব্যি বসে থাকা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক উল্টো অভিযোগ করেন, করোনা পরিস্থিতিতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটি ট্যানেল স্থাপন করার কথা ছিল।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, নদী বন্দর কর্মকর্তার বরখাস্তের খবর শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো পত্র পাইনি।
বার্তাবাজার/এসজে