রায়গঞ্জে সাংবাদিক পুত্রের কৃতিত্ব

এবার এসএসসি পরীক্ষায় সাংবাদিক পুত্র এস. এম নাঈম এসএসসি পরীক্ষায় সর্বমোট ১২৪৮ নম্বর পেয়ে গোল্ডেন এ+ (জিপিএ-৫) পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।

সে বগুড়া আর.ডি.এ ল্যাবঃ স্কুল এন্ড কলেজে অধ্যয়ন করত। পড়াশোনায় মনোযোগী নাঈম স্কুলে সকল শিক্ষকের নজড়েই থাকত বলে জানা গেছে।

সন্তানের এই কৃতিত্বে বাবা আমাদের সময়ের রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশরাফ আলী ঐ প্রতিষ্টানের অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান শেখ এবং তার সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাঈম প্রকৃতির মাঝে বাঁচতে ভালোবাসে এবং জীবনে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে চায় বলে জানান তা মা ডা.নাসিমা সুলতানা।

কৃতিত্বের স্বাক্ষর রাখা নাঈম সাংবাদিক আশরাফ আলী ও ডা: নাসিমা সুলতানা এর জেষ্ঠ্য পুত্র এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানঘড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের দৌহিত্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর