মেহেরপুরের গাংনীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তামাক কোম্পানীর কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিস পালিত হয়েছে।
আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক মুক্ত দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপজেলা ট্রাস্ক ফোর্স কমিটির উপদেষ্টা এমএ খালেক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নির্ণয়ক ডা, আদিলা আজহার, গাংনী থানার প্রতিনিধি এসআই শোয়েব আহমেদ প্রমুখ্।
বক্তারা বলেন, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।ক্ষতিকর দিক তুলে ধরে তামাক জাতীয় দ্রব্য ব্যবহার ও চাষকে নিরুৎসাহিত করতে হবে। পাশাপাশি অর্থকরী ফসল হিসাবে শাকসবজি ও ফল মূল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতার্ এবং উপজেলা তামাক জাত দ্রব্য নিয়ন্ত্রণকমিটির সদস্য সচিব ডা, রিয়াজুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা রেজা উপজেলা স্যানিটারী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে