ঢাকার উদ্দেশ্য রওনা হলো পঞ্চগড় এক্সপ্রেস

দুই মাসেরও বেশি সময় পর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টায় ট্রেনটি ৫০/৬০ জন যাত্রী নিয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এর আগে সীমিত পরিসরে ট্রেন সার্ভিস চালুর ঘোষণার পর পরই স্টেশনটিতে বাড়তি সতর্কতা জারি করা হয়। রেল পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

টিকিট ও মাস্ক ছাড়া যাত্রীদের স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নি। স্বাস্য সুরক্ষা ও দূরত্ব বজায় রেখেই যাত্রীরা ট্রেনে আসন গ্রহণ করেন। রেল পুলিশসহ সংশ্লিষ্টরাও পিপিই পড়ে দায়িত্ব পালন করছেন।

সীমিত পরিসরে হলেও ট্রেন সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকাগামী যাত্রীরা। নির্ধারণ সময়েই ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর