এসএসসিতে সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কেউ

এসএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি। রবিবার যশোর শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্রক মাধাব চন্দ্র রুদ্র বলেন, রবিবার যশোর বোর্ডর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শহীদ সমঋতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢবুখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। যদিও ওই দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে পরীক্ষা দেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর