দেশে একদিনে সর্বোচ্চ মৃত ৪০ জনের ২৩ জনই পুরুষ

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যাও। দেশে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজারের বেশি মানুষ।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪০৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪১ জন।

রবিবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের ৩৩ জনই পুরুষ ও বাকী ৭ জন নারী।

তিনি আরও বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ আট হাজার ৯৩০টি।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর