ধামরাইয়ে করোনা পজিটিভ প্রথম রোগীর মৃত্যু

ধামরাই উপজেলায় করোনা পজিটিভ প্রথম কোনো রোগী মারা গেলেন। মৃত ওই ব্যক্তি (৬৫) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার (৩১ মে) ভোরে তিনি নিজ বাসায় মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় সকালেই দ্রুত তার মৃতদেহ দাফন করা হয় বলে ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রাত বারোটার দিকে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, করোনায় আক্রান্ত হয়ে ধামরাই উপজেলায় এই প্রথম একজন মারা গেলেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকারও পরামর্শ দেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, পুলিশের সার্বিক তত্ত্বাবধানে দাফনের কাজ সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, ধামরাই উপজেলায় এ পর্যন্ত মোট ৯৯৩ জনের নমূনা সংগ্রহ হয়েছে। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১০৪ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৩ জন (ভাড়ারিয়া ইউনিয়ন)। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সর্বমোট ১০ জন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর