মহেশপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানায়, রোববার এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে উপজেলার সাহাবাজপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে পিয়ারুল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সকলের অগোচরে মাঠে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর