বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন

সড়ক পরিবহন মন্ত্রণালয় বাস ও মিনিবাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রোববার(৩১ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস অথবা মিনিবাস চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভাড়ার যাত্রী প্রতি কিলোমিটার ১.৪২ টাকা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস অথবা মিনিবাস চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি, যা যাত্রী প্রতি কিলোমিটার যথাক্রমে ১.৭০ টাকা ও ১.৬০ টাকা। বাস অথবা মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ৭.০০ টাকা ও ৫.০০ টাকা)

ঢাকা ট্রান্সপোর্ট (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদি, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলে বাস অথবা মিনিবাস ভাড়ার হার যাত্রী প্রতি কিলোমিটার ১.৬০ টাকা।

বাসে সিটের অর্ধেকের বেশি যাত্রী নেয়া যাবে না, স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করানো হবে। দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না, ভাড়ার চার্ট দেখিয়ে ভাড়া নিতে হবে। যাত্রীদের মাঝে একটি করে সিট খালি রাখতে হবে ইত্যাদি শর্তাবলী দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর