বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৫০ জনে।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪০৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪১ জন।
রবিবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।
বার্তাবাজার/এমকে