যশোর বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (৩১শে মে) সকালে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে এ মাদকের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি “বার্তা বাজার” কে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/টি.সি