বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২ দেশের তালিকায় বাংলাদেশ

দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪ হাজারের বেশি, যা ইউরোপের দেশ নেদারল্যান্ড ও বেলজিয়ামের কাছাকাছি।

শনিবার (৩০ মে) পর্যন্ত মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১০ জনের। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২ দেশের তালিকায় উঠে এসেছে।

এদিকে, ইউরোপের দেশ বেলজিয়াম মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ, যেখানে প্রতি ১০০ জন শনাক্ত হাওয়া রোগীর মধ্যে ১৬ জন মারা গেছেন। বেলজিয়ামে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, সৌদি আরবে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে। কিন্তু মারা গেছে বাংলাদেশের চেয়ে কম। নেদারল্যান্ডসেও মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ।

বিশ্বে সর্বোচ্চ সংক্রমিত দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে ১৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ব্রাচিলে শনাক্ত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর