ভারতে রেকর্ড শনাক্তের দিনে হোটেল, শপিং মল খোলার ঘোষণা

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। এই পরিস্থিতির মধ্যেই ৮ই জুন থেকে রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল এবং উপাসনালয় খুলে দেয়া হবে দেশটিতে। তিন ধাপে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার।

শনিবার (৩০ মে) দেশটিতে আট হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে। মোট পৌনে দুই লাখ রোগী শনাক্ত হয়েছে ভারতে, মৃতের সংখ্যা পাঁচ হাজার। ২ মাস আগে যখন শনাক্তের সংখ্যা শতের ঘরে ছিল ঠিক তখন লকডাউনে যায় ভারত।

এখন ভারতে যেসব চলতি রোগী আছেন তাদের আশি ভারগই পাঁচটি রাজ্যে, মহারাষ্ট্র, তামিল নাডু, দিল্লি, গুজরাট ও মধ্য প্রদেশ। সূত্র: বিবিসি

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর