একদিনেই চট্টগ্রামে ২৩৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত একদিনে আরও ২৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট ১ হাজার ৮১টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২৩৭ জনের মাঝে ১৭৮ জন চট্টগ্রাম নগরের এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সর্বশেষ ২৩৭ আক্রান্তের মধ্যে ১২০ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। বিআইটিআইডি ল্যাবের গত তিন দিনে ৮১৬টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চমেক এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৬০ এবং ৫ নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন। মারা গেছেন ৭৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর