সিলেটে নতুন করে আরও ৪৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের ১১ সদস্য রয়েছেন।
শনিবার (৩০ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
পুলিশ সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও সদর) মো. লুৎফুর রহমান। তিনি জানান, শনিবার নতুন করে আরও ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বিশ্বনাথ থানার একজন এসআই ও সাতজন কনস্টেবল আর ফেঞ্চুগঞ্জ থানার এএসআই একজন ও কনস্টেবল দুইজন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এনিয়ে জেলায় মোট ৬৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন এবং এদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন।
বার্তা বাজার / ডি.এস