কুয়েতে কারফিউয়ের মেয়াদ বাড়ল আরও ৩ সপ্তাহ

মহামারী করোনার সংক্রমণ প্রতিরোধে কুয়েতের কারফিউয়ের মেয়াদ বাড়ল আরও ৩ সপ্তাহ। ৩০ মে কারফিউয়ের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে নেয়া হয়েছে আগামী ২০ জুন পর্যন্ত। চলমান কারফিউয়ে অনেকটাই ঘরবন্দি জীবন কাটাচ্ছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত দেশেটিতে ১৩ বাংলাদেশিসহ মারা গিয়েছেন মোট ৩৬ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৩ হাজারেরও অধিক মানুষ।

সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত, প্রতিদিন গড়ে ১৫’শর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন দেশটিতে, প্রথম দিকে মৃত্যুর সংখ্যা কম হলেও, দিন যত গড়াচ্ছে মৃত্যুর হারও ততই বাড়ছে। এতে আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর