ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল আর এক মাস

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ভারতে চলমান লকডাউনের মেয়াদ আরও একমাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

লকডাউনের মেয়াদ বাড়িয়ে নির্দেশনা জারি করলেও এবার অনেক বিষয়ে ছাড় দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

ভারতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৭৯৬ জন। এর মধ্যে শেষ একদিনে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩০৫ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৫ জনের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর