ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনার মহামারী পরিস্থিতিতে সীমিত পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৩০মে) নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপি’র সভাপতি ও ময়মনসিংহ উত্তর শাখার সদস্য এ এফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরের পৌর নিবাসের সামনে উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বার্ষিকীতে বিএনপি নেতা নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও বাবু পল্লব রায়ের সঞ্চালনায় উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অপরদিকে নান্দাইল পৌর সদরের দলীয় অস্থায়ী কার্যালয়ে বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশ মোতাবেক উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে পৃথকভাবে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সভাপতি মফিজুর রহমান রতন, সহসভাপতি মিজানুর রহমান অভি।
কেএ/বার্তাবাজার