ময়মনসিংহের নান্দাইলে তৃণমূল বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৩০ মে) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মালয়েশিয়া বিএনপি’র প্রচার-প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নানের নির্দেশক্রমে নান্দাইল উপজেলা তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
উক্ত শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মাগফিরাত কামনা করে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র মহাসচিব তারেক রহমান সহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরূপন হিসাবে বিভন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার