উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৪৪ জন,যার মধ্যে সুস্থ হয়েছে ১৮ জন এবং বর্তমানে আইসোলেশনে আছে ২৬ জন।
গত চব্বিশ ঘন্টায় জেলায় ২৩,২৪ ও ২৮ তারিখের নমুনার ফলাফলে নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন অফিসের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
এদিকে জেলার আদিতমারী উপজেলাকে করোনা মুক্ত ঘোষণা করে সুস্থ রোগীদের চিকিৎসা সনদ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
কেএ/বার্তাবাজার