আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনির ভেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু সেনাবাহিনীর

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড় আম্ফানে ভাঙ্গন কবলিত ভেড়ি বাঁধ সংস্কার ও নির্মান কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ইউনিয়নের হাজরাখালী পয়েন্টে কাজে হাত দেন সেনাবাহিনীর একিট টিম। এলাকার মানুষ বাঁধ ভাঙ্গনের ফলে চরম বিপত্তিতে রয়েছেন। তাদের দ্রুত অসহায়ত্ব থেকে উদ্ধার, ত্রুটিমুক্ত ও সুন্দর ভাবে নির্মাজ কাজ এগিয়ে নেওয়ার জন্য সরকার বাংলাদেশ সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পন করেছেন।

শনিবার হাজরাখালী পয়েন্টে নির্মান কাজের উদ্বোধন করেন জিওসি যশোর এরিয়া টিম। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পাউবোর’র নির্বাহী প্রকৌশলী এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সেনাবাহিনী এবং পাউবোকে সার্বিক সহযোগিতা করবে এবং প্রতিটি পয়েন্টে কার্যক্রমে সমন্বয় করবে। সেনাবাহিনীর মাধ্যমে কাজ শুরু করায় উপকূলীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর