আল আকসার ইমামকে ধরে নিয়ে গেছে ইসরায়েল

মুসলিমদের পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদের গ্রান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে তার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ। শুক্রবার (২৯ মে) বায়তুল মোকাদ্দাসের বাসভবন থেকে তাকে আটক করা হয়।

ইসলাম ধর্মের ঐতিহাসিক এই মসজিদের ইমামের পরিবার সূত্রে জানা যায়, ইমামকে পশ্চিম জেরুজালেমের আল-কাশলা থানায় নেওয়া হয়েছে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর