মেহেরপুরে নতুন ৭ করোনা রোগী শনাক্ত

মেহেরপুরে ৭জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে মোট ১৬টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৭জনের পজেটিভ বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দীন।

তিনি বার্তা বাজার’কে জানান আক্রান্তদের বাড়ি মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে। তারা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে বর্তমান বাড়ি অবস্থান করছিল। সর্দি-জ্বরসহ করোনা ভাইরাসের মতো আলামত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

আজ শনিবার ১৬জনের নমুনার রিপোর্ট হাতে এসেছে। এদের মধ্যে ৭জন কারোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিসহ তাদের পরিবার ও পার্শ্ববর্তি পরিবারকে লকডাউন মেনে চলার জন্য বলা হবে। উল্লেখ্য,এ পর্যন্ত মেহেরপুর জেলার তিনটি উপজেলার সর্বমোট করোনা আক্রান্ত হলো ২৫। এর মধ্যে মারা গেছে একজন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর