করোনার মধ্যেই রিসোর্টে চলছে অসামাজিক কাজ, গ্রেফতার ১১

সারাদেশেই চলছে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির প্রকোপ। এই মহামারি মধ্যেও গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় পুষ্পদাম রিসোর্টে চলছে অসামাজিক কাজ।

রিসোর্টে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও দালালসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে জয়দেবপুর থানা পুলিশের একটি দল ওই রিসোর্টে অভিযান পরিচালনা করেন। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় চার নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম বলেন, পুষ্পদাম রিসোর্টে অসামাজিক কার্যকলাপের সময় অভিযান চালিয়ে চারজন পুরুষ, চারজন নারী এবং তিনজন দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর