শরণখোলায় বিএনপির উদ্যোগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের রায়েন্দা বাজারস্থ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁন, যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম. মাসুদ হোসাইন মাসুদ।
সভায় দলীয় নেতা কর্মীরা অংশগ্রহন করেন। দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি ও তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়।
কেএ/বার্তাবাজার