বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৯ নং ভোলাকোট ইউনিয়নে রামগঞ্জ উপজেলা বিএনপির নির্দেশে মরহুম জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
নাগমুদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর উক্ত দোয়ার আয়োজন করেন ভোলাকোট ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক উল্লাহ, সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,ইউনিয়ন বিএনপি নেতা ঈসমাইল হোসেন, মনির হোসেন,আবুল খায়ের পাটওয়ারী,দুলাল মোল্লা,ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক,যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা ফরিদ আহমেদ রুবেল,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্যামল পাটওয়ারী,সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ প্রমুখ। এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন তারা।
কেএ/বার্তাবাজার