লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চিকিৎসক নার্সসহ মোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো।উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করে সার্বক্ষণিক তত্বাবধানে রেখেছিলো।
বর্তমানে আক্রান্ত সকল রোগী সুস্থ হয়েছে এবং সেই সাথে সাময়িক ভাবে করোনা মুক্ত হয়েছে আদিতমারী উপজেলা। শনিবার(৩০ মে) দুপুরে আদিতমারী উপজেলা চত্তরে ৫ জন করোনা ভাইরাস থেকে মুক্ত রোগীদের লকডাউন তুলে দিয়ে চিকিৎসা সনদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বাকি রোগীদের বাড়িতে গিয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে চিকিৎসা সদন দিয়ে বাড়ির লকডাউন তুলে দেয়।
উপজেলা চত্তরে চিকিৎসা সদন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নূর আরেফিন প্রধান,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আইসোলেশনে থাকা অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের ও কোয়ারান্টাইনে ও লকডাউনে থাকা পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম),উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।
কেএ/বার্তাবাজার