মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামে অবহেলিত মুনি সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল্লাহ আল নোমান শামীম ও ব্রাদার্স ফর হিউমেনিটি করোনায় কর্মহীন হয়ে পরা এই সব মুনি সম্প্রদায়ের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা ও হাফ কেজি মুড়ি প্রতিটি পরিবারকে বিতরণ করা হয়। মোট ৬০ টি মুনি পরিবারকে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন রাজবংশী, পংকজ দও, ইলিয়াস কাঞ্চন, অপু দাস, সজীব দাস, দীপংকর দাস, বিধান দাস, পবিত্র দাস প্রমুখ।
কেএ/বার্তাবাজার