প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্যের ছেলে গ্রেফতার

লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের এক বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশুকে(১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার সাবেক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ খালেকের ছেলে রশিদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

ভিকটিমের পরিবার বার্তা বাজার কে জানায়, শিশুটি লালমনিরহাট শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী।কৃষক বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবন্ধী কন্যাকে বাড়িতে একা রেখে ধান কাটতে নিজ জমিতে গেলে প্রতিবেশী রশিদুল ইসলাম(৩০) বিশ্বনাথ বিশ্বাসের বাসায় এসে তার প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের চেষ্টা করে।এসময় শিশুটির চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা রশিদুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তবে সে কৌশলে পালিয়ে যায়।

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা এরকম খবর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাওয়া মাত্র শুক্রবার (২৯ মে) বিকালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যাক্তিকে থানা হেফাজতে নেন।

শুক্রবার (২৯ মে) সন্ধায় প্রতিবন্ধী শিশুটির বাবা বিশ্বনাথ বিশ্বাস(৪২) বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত রশিদুল ইসলামের নামে ধর্ষণের চেষ্টা অভিযোগটি দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে থানা কর্তৃপক্ষ মামলা রুজু করেন। যাহার মামলা নং-৬৬।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম বলেন, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যাক্তিকে কৌশলে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার দুপুরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর