দুই দফায় ক্ষমতায় থেকেও বিএনপি জিয়া হত্যার বিচার না করাটাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্য মন্ত্রী বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া দুই মেয়াদে ১০ বছর দেশের প্রধানমন্ত্রীত্ব করেছেন। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে একবার ১ মাসেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন। কিন্তু রহস্যজনকভাবে জিয়া হত্যার বিচার করেননি। এখন জনগণের মনে প্রশ্ন, এই বিচার করেলে যদি থলের বিড়াল বেড়িয়ে যায় তার জন্যই কি তিনি বিচার করেননি!
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনুরোধ জানাব, মিথ্যাচার না করে জনগণের পাশে এসে দাঁড়ান। আর আমাদের দুয়ার খোলা আছে, প্রয়োজনে আমাদের সঙ্গে আপনারা একযোগে জনগণকে সহায়তা করার জন্য কাজ করতে পারেন।
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমূখ।
বার্তাবাজার/এসজে