প্রাণঘাতী করোনভাইরাসে কারণে দীর্ঘ দুই মাস সরকারি ছুটি পুণরায় না বাড়ানোয় কাল থেকে খুলছে অফিস। তাই করোনার ঝুঁকি উপেক্ষা করেই কর্মমুখী শতশত যাত্রী দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে নদী পারাপার হচ্ছে। শনিবার (৩০ মে) সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে।
প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়ে গাদাগাদি হয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ছেড়ে গেছে। তবে ঘাট এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি।
দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনী জানান, বর্তমানে ছোট বড় মিলে ১৪টি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে।
বার্তা বাজার / ডি.এস