মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের করোনা, মোট ৭০৪ জন

মুন্সীগঞ্জে শনিবার নতুন করে আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৭০৪ জনের। করোনায় শনাক্ত হওয়া মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, লৌহজং উপজেলায় ১ জন, সিরাজদিখান ১জন, শ্রীনগর ৩জন। আজকের নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলাই ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার বিকালে ৪৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, লৌহজংয়ে ১, সিরাজদিখানে ১জন এবং শ্রীনগর ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গজারিয়া ও টংগীবাড়ি উপজেলায় কোন করোনা শনাক্ত হয়নি।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর