আম্পান ও কালবৈশাখীর তান্ডবে তছনছ সাংবাদিক জিয়ার ঘরবাড়ি, মানবেতর জীবনযাপন

ঘুর্ণিঝড় আমপান ও কালবৈশাখীর ঝড়ের তান্ডবে ঘরের চাল উড়ে যেয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন সাতক্ষীরা সদরের পদ্মশাঁখরা গ্রামের সাংবাদিক জিয়াউল ইসলাম জিয়া। বর্তমান তিনি মানবেতর জীবন যাপন করছেন।

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি জিয়াউল ইসলাম জিয়া বলেন, ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে তার গোয়ালঘর ও রান্না ঘর ভেঙ্গে যায়। বুধবার রাতে কালবৈশাখীর হঠাৎ তান্ডবে তার বসতঘরের টিনের চাল উড়ে রাস্তার উপর পড়ে। ঝড়ে তার ঘরের সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার ছিড়ে যায়। পড়ে যায় ঘরের আংশিক দেওয়াল। এতে তারা জীবন বেঁচেচ গেলেও সারা রাত্র ঝড়বৃষ্টির মধ্যে সিড়ির নীচে কাটান। ঘরের জিনিসপত্র সব কিছুই ভিজে নষ্ট হয়ে গেছে। ইচ্ছা করলেও তিনি তার ঘর সংস্কার করতে পারছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর