শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার সকালে শহরের ইটাগাছা মোড়ে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের নেতৃত্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোদাচ্ছেরুল হক হুদা, আব্দুস সামাদ, আবু জাহিদ ডাবলু, এখলেসার আলী বাচ্চু প্রমুখ।
বিএনপি আহবায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তার মৃত্যুতে জাতি এক সাহসী সন্তানকে হারিয়েছে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর