বরগুনায় ব্যাগ ভর্তি হরিণের মাথা ও চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা একটি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে।

শনিবার সকাল ১০টার সময় পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা পলাশের হাতে তা হস্তান্তর করা হয়েছে।

ভোর রাতে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগে এ গুলো পাওয়া যায়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার বাদুরতলার এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযানে যাই। এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়। কোস্টগার্ডের টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায কাউকে আটক করা সম্ভব হয়নি।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর