ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মোবাশ্বিরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মোবাশ্বিরা পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের মাদ্রাসা শিখ্ষক মোহাম্মদ আলীর একমাত্র কন্যা সন্তান মোবাশ্বিরা (৩)।

শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে দাবি রেজিয়া খাতুনের সাথে পুকুর ঘাটে যায়। ওই সময় পুকুরে নেমে তলিয়ে যায় মোবাশ্বিরা। তাকে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির প্রতিবেশী পারভেজ মিয়া বলেন, দাদির সাথে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর