করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত করা হয়েছে “করোনা ইউনিট”।
হাসপাতালের ১টি ইউনিটের ২টি ওয়ার্ডে ১৪ টি বেডে চলবে চিকিৎসা কার্যক্রম।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামির মোঃ হাসিবুস সাত্তার বার্তা বাজারকে জানান, আমরা হাসপাতালের একটা ব্লক সম্পুন্ন কোভিট-১৯ ইউনিট হিসেবে ঘোষণা করছি। দুটি ওয়ার্ডে ৫ টি করে ১০ টি ও দুটি কেবিনের ৪ টি বেডসহ মোট ১৪ টি বেডে করোনা পজেটিভ বা করোনা সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম চলবে।
এখানে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সাপ্লাই ও শ্বাসকষ্ট রোগীদের জন্য নেবুলাইজেশসনসহ প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।
বার্তা বাজার/পি.বি