মেহেরপুরে পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মধ্যে বয়সী অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আশরাফপুর গ্রামের কারখানা পাড়ার বোরহান উদ্দীনের বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘর থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক বোরহান উদ্দীন বার্তা বাজার কে জানান কয়েকদিন যাবত মানসিক প্রতিবন্ধী অপরিচিত ওই মহিলা আমার বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে থাকতো। কয়েকদিন যাবত সে অসুস্থ্য ছিল। আজ দুপুরের দিকে প্রতিবেশীরা তার মৃত দেহ দেখতে পায়। এবং পুলিশকে খবর দেয়া হয়।

মেহেরপুর সদর থানা পুলিশ সূত্র মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর