করোনায় আক্রান্ত হয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান মো. ইমামুল কবীর শান্ত (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার(৩০ মে) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান বলে জানান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক লিলি ইসলাম।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি., শান্তনিবাস, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইমামুল কবীর শান্ত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর