নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬ জন মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫ জন ও মোট মৃত্যু ১২ জন।

সিভিল সার্জন জানান, গত ২৬, ২৭ ও ২৮ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। পরে ২৯ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫০২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর