কুমিল্লার তিতাস উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় দুই যুবকে উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। এঘটনায় জরিত সন্দেহে ১জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। উদ্ধারকৃত ভিকটিমের পরিবারের দাবী তাদেরকে অপহরণ করা হয়েছিল।
শনিবার রাত আনুমানিক ২টার সময় উপজেলার মাছিমপুর- কদমতলী ব্রীজের পাশ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃতরা হলো একই উপজেলার মাছিমপুর গ্রামের আরমান মিয়ার ছেলে অপু(২৮) ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে শাওন(২৮)।
ভিকটিম অপু ও শাওন জানায়, শুক্রবার রাত আনুমানিক ৭টায় মাছিমপুর মাঠে চটপটি খেতে যায় এমন সময় কালো রংয়ের একটি মাইক্রোবাস থেকে দুইজন নেমে তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়,এখবর তার পরিবারকে জানালে তারা থানায় লিখিত অভিযোগ করলে ওই গ্রামের সুভল বেপারীর ছেলে মুকবুল (৪০) কে পুলিশ আটক করলে রাত ২টায় কদতলী ব্রীজের পাশে হাত-পা বেধে ফেলে দিয়ে যায়।
কি কারণে অপহরণ করতে পারে জানতে চাইলে অপু জানান, তার বড়ভাই সুমন মুকবুলের ছোট বোনকে দ্বিতীয় বিয়ে করে, এ নিয়ে গ্রামে একটি শালিস দরবার হয় এবং প্রথম স্ত্রী ও সন্তানদেরকে বরণ পোষন দেয়ার সিদ্ধান্ত হয়,এতে মুকবুল ও তার বোন ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা করা উদ্দেশ্যে অপহরণ করেছে। মুকবুলকে পুলিশ আটক না করলে অপুকে মেরে ফেলার পরিকল্পনা করে ছিল বলেও জানিয়েছে অপর ভিকটিম শাওন।
এবিষয়ে এস আই বিল্লাল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে প্রথমে মুকবুলকে আটক করি পরে রাত আনুমানিক ২টায় কদতলী ব্রীজের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম দুজনকে উদ্ধার করেছি এবং ভিকটিম দুইজন তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধী আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/পি.বি