ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে জসিম উদ্দিন নামে একজন মারা গেছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলির ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলি জানান, ২৭ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিম উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই আজ সকালে তিনি মারা যান।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর