কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২

কুষ্টিয়ার খোকসায় অস্ত্র ও গুলিসহ সাজাপ্রাপ্ত আসামী উজ্জলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। এসময় তার সহযোগী আলামিনকেও আটক করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল আলম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ির পাশে মাটি খুড়ে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় তৈরী আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ উজ্জল ও তার সহযোগি আলামিনকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলির তাদের বলে স্বীকার করে আটককৃতরা।

পুলিশ জানায়, আগেও উজ্জলের নামে অস্ত্র আইনে মামলা হয়েছিল। ওই মামলায় সে প্রায় ৮/৯ বছর সাজা ভোগ করে মুক্তি পেয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে খোকসা থানায় মামলা হয়েছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর