প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শনিবার (৩০ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩০ হাজার ২৯৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৮০৯ জন।
বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৩০ লাখ ৪ হাজার ২৩৫ জন। এদের মধ্যে ৫৩ হাজার ৭৩৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।
মাত্র কয়েকদিনেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৭ হাজার ৮৭৮ জন।
বার্তাবাজার/এমকে